মানবতার সেবায় বাংলাদেশ-থাইল্যান্ড বন্ধুত্ব: NITOR-এ Siriraj Hospital-এর উদ্যোগে বিনামূল্যে হাঁটু প্রতিস্থাপন কার্যক্রম



বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর পূর্তি উপলক্ষে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (NITOR)-এ গ্রহণ করা হয়েছে এক অনন্য মানবিক উদ্যোগ।
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী Siriraj Hospital-এর উদ্যোগে “Love for Humanity Project by Siriraj” প্রকল্পের আওতায় আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর ২০২৬ তারিখে NITOR-এ নির্বাচিত অসচ্ছল রোগীদের বিনামূল্যে হাঁটু প্রতিস্থাপন (Knee Replacement) অস্ত্রোপচার করা হবে।
এ উপলক্ষে ১ নভেম্বর ২০২৬ তারিখে থাইল্যান্ড থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা দিনব্যাপী NITOR-এ রোগীদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন। NITOR-এর সম্মানিত পরিচালক ও অধ্যাপক অধ্যাপক ডা. মোঃ আবুল কেনানের সার্বিক সহযোগিতা এবং প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের পর্যালোচনার ভিত্তিতে অস্ত্রোপচারের জন্য উপযুক্ত রোগীদের নির্বাচন করা হয়।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
NITOR-এর মতো দেশের সর্ববৃহৎ অর্থোপেডিক চিকিৎসা প্রতিষ্ঠানে এ ধরনের আন্তর্জাতিক মানবিক উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত গৌরবের বিষয়। একই সঙ্গে এটি বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, Siriraj Hospital এবং NITOR পরিবারের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।