রাজধানীর মিরপুরে সীমানাপ্রাচীর ধসে ৩ জন নিহত, আহতদের দেখতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিটোর পরিদর্শন ।

July 29, 2026 Categories: Daily UpdateNITORTreatment
রাজধানীর মিরপুরে সীমানাপ্রাচীর ধসে ৩ জন নিহত, আহতদের দেখতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিটোর পরিদর্শন ।
গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনজন নিহত এবং আরও আটজন আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহতদের মধ্যে নাছিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজন মিসেস বিউটি ও জনাব ফিরোজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনায় আহতদের দেখতে সন্ধ্যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ছুটে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন এমপি এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ এর সম্মানিত এমপি ফেরদৌসি আহমেদ। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের সকল চিকিৎসা ব্যয় সম্পূর্ণ বিনামূল্যে বহন করার প্রয়োজনীয় নির্দে শনা প্রদান করেন।
এ সময় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান, হাসপাতালের সিনিয়র চিকিৎসকবৃন্দ, সহকারী পরিচালক এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য দুর্ঘটনায় আহত মোট আটজন অত্র হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।