(নিটোর)-এ এম.এস (অর্থো), এফসিপিএস (অর্থো) এবং ডিপ্লোমা অর্থোপেডিক সার্জারি বিষয়ে পোস্ট গ্রেজুয়েশন শিক্ষার্থীদের ব্লক ফাইনাল পরীক্ষা ২২ জুন ২০২৬ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ এম.এস (অর্থো), এফসিপিএস (অর্থো) এবং ডিপ্লোমা অর্থোপেডিক সার্জারি বিষয়ে পোস্ট গ্রেজুয়েশন শিক্ষার্থীদের ব্লক ফাইনাল পরীক্ষা ২২ জুন ২০২৬ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
এই পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং কোর্স পরিচালক অধ্যাপক সিরাজুস সালেহীন এর পরিচালনায়। পুরো আয়োজন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


