পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর সেবামূলক কার্যক্রম

June 6, 2026 Categories: Daily UpdateNITOR
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর সেবামূলক কার্যক্রম:
পবিত্র ঈদুল আজহার পূর্ববর্তী ও পরবর্তী দীর্ঘ ছুটিতে নিটোর (NITOR) দৃষ্টান্তমূলক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, ডা. মো. আবুল কেনান স্বয়ং উপস্থিত থেকে এ কার্যক্রম তদারকি করেন। তাঁর প্রত্যক্ষ নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে রোগীরা যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা লাভ করেন।
উল্লেখ্য, গত ২৫/০৫/২০২৬ থেকে ৩১/০৫/২০২৬ তারিখ পর্যন্ত (পবিত্র ঈদুল আজহার ছুটিকালীন সময়ে) নিটোর জরুরি বিভাগে মোট ২,১১৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ১৮২ জন, সড়ক দুর্ঘটনায় আহত ১,০৮৬ জন এবং কোরবানির পশুর আঘাতে আহত ২৪২ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়াও, ৬০৫ জন আহত রোগীর জরুরি অস্ত্রোপচার (অপারেশন) সফলভাবে সম্পন্ন করা হয়।
এই সময়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় নিটোর জরুরি চিকিৎসাসেবা প্রদানে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।