নিটোরে চীনা প্রতিনিধিদলের পরিদর্শন, আজ সকাল ৯টা ৩০ মিনিটে চীনের একটি প্রতিনিধিদল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে আসেন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও অধ্যাপক ডা: মো: আবুল কেনান প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান।

নিটোরে চীনা প্রতিনিধিদলের পরিদর্শন
ঢাকা, ১২ মে ২০২৬:
আজ সকাল ৯টা ৩০ মিনিটে চীনের একটি প্রতিনিধিদল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে আসেন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও অধ্যাপক ডা: মো: আবুল কেনান প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান।
প্রতিনিধিদল মূলত হাসপাতালের অপারেশন রোগীদের জন্য প্রয়োজনীয় ইমপ্ল্যান্ট সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও তারা হাসপাতালের বহিঃবিভাগ, অন্তঃবিভাগ ও জরুরি বিভাগের রোগী সংখ্যা ও অপারেশন সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান জানতে চান।
পরিচালক মহোদয় তাদেরকে হাসপাতালের রোগী সেবা, অপারেশন কার্যক্রম এবং চিকিৎসা সুবিধা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদান করেন। এসময় উভয় পক্ষের মধ্যে চিকিৎসা প্রযুক্তি ও রোগী সেবার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় হয়।

