সাবেক পঙ্গু হাসপাতাল নামে পরিচিত বর্তমান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) -এর জরুরি বিভাগের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া ১৫নভেম্বর ১৯৯১ইং সালে।

সাবেক পঙ্গু হাসপাতাল নামে পরিচিত বর্তমান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) -এর জরুরি বিভাগের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া ১৫নভেম্বর ১৯৯১ইং সালে। বিগত ফ্যাসিস সরকারের আমলে ভিত্তি প্রস্তরটি খুলে রাখা হয়েছিল অযত্নে এবং অবহেলায়। আজ অত্র হাসপাতালের সম্মানিত পরিচালক ও অধ্যাপক ডঃ মো: আবুল কেনান স্যার হাসপাতালের সকল স্তরের চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ভিত্তি প্রস্তরটি পুনরায় স্থাপন করেন।

