জাতিয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন (নিটোর) এর পরিচালক ও অধ্যাপক হিসেবে পুনঃযোগদান করার এই আনন্দঘন মুহূর্তে আমরা গভীর শ্রদ্ধা ও গর্বের সাথে আমাদের প্রিয় ব্যক্তিত্ব, অধ্যাপক ডাঃ মোঃ আবুল কেনান স্যারকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি।

April 3, 2026 Categories: Daily UpdateNITOR
জাতিয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন (নিটোর) এর পরিচালক ও অধ্যাপক হিসেবে পুনঃযোগদান করার এই আনন্দঘন মুহূর্তে আমরা গভীর শ্রদ্ধা ও গর্বের সাথে আমাদের প্রিয় ব্যক্তিত্ব, অধ্যাপক ডাঃ মোঃ আবুল কেনান স্যারকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি।
স্যারের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর নিষ্ঠা, পরিশ্রম, দূরদর্শিতা এবং নেতৃত্বগুণই তাঁকে আজ এই মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছে।
আমরা বিশ্বাস করি, স্যারের দক্ষ নেতৃত্বে নিটোর আরও এগিয়ে যাবে, অর্জন করবে নতুন নতুন সাফল্য, এবং গড়ে উঠবে একটি আরও সমৃদ্ধ ও আধুনিক প্রতিষ্ঠান।
স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের অব্যাহত সফলতা কামনা করছি। নিটোর পরিবারের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং মাননীয় সচিব ও মহাপরিচালক মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।