হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সপ্তাহ উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনার

হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সপ্তাহ উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য রাখছেন মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, জনাব সরদার সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর সম্মানিত পরিচালক ও অধ্যাপক এবং ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা:মো: আবুল কেনান। মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনা ও প্রতিরোধের উপর গুরুত্ব দিতে হবে।