নিটোরে আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত: আইসিইউ, ই-অ্যাপয়েন্টমেন্টসহ একাধিক সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী

November 10, 2026 Categories: Daily UpdateEventNITOR
আনন্দের সাথে জানাচ্ছি যে আজ ৯ নভেম্বর ২০২৬ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)- এ আধুনিক আইসিইউ (ICU), ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা, বাংলা কিউআর কোডভিত্তিক সম্প্রসারিত টিকিট কাউন্টার, পোস্ট অপারেটিভ বিভাগ (সিআর-৪), হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি। অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)এর সিনিয়র নেতৃবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় মন্ত্রী হাসপাতালের সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতার ভূয়শী প্রশংসা করে প্রতিষ্ঠানটিকে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতা সহ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
মাননীয় মন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের জরুরী অত্যাবর্সকীয় সামগ্রী ক্রয়ের জন্য অত্র প্রতিষ্ঠানের জন্য ৫০কোটি টাকা বরাদ্দের ঘোষনা প্রদান করেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: মোঃ আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলনার দায়িত্ব ছিলেন অধ্যাপক ডা: মুহাম্মদ সাঈদ মাহমুদ (তমাল), নিটর ড্যারেব সভাপতি সহযোগী অধ্যাপক ডা: শামসুল আলম অনুষ্ঠনে স্বাগত বক্তব্য প্রদান করেন।
অত্যন্ত জাকজমক পূর্ন এ অনুষ্ঠানে ড্যাব এর সম্মানিত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ এবং মহাসচিব জহিরুল ইসলাম শাকিলসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সিনিয়র অধ্যাপক বৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।