আজ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এবং প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর সমন্বয়ে চার দিনব্যাপী অভ্যন্তরীণ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও অধ্যাপক ডা: মো: আবুল কেনান প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

January 25, 2026 Categories: Daily UpdateEventNITOR

আজ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এবং প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর সমন্বয়ে চার দিনব্যাপী অভ্যন্তরীণ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও অধ্যাপক ডা: মো: আবুল কেনান প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। হাসপাতালের প্রশাসনের সকল উচ্চপদস্থ কর্মকর্তাগণ পরিচালক মহোদয়ের সাথে এ সময় উপস্থিত ছিলেন। ডা: রাবেয়া খাতুন, সহকারী পরিচালক (একাডেমি ও ট্রেনিং) অংশগ্রহণকারী সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন। পরিচালক মহোদয় এই কর্মসূচির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উল্লেখ করে সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক ও তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য প্রতি ব্যাচ-এ ৫০ জন করে অংশগ্রহণকারী চারদিনব্যাপী-এ প্রশিক্ষনে অংশগ্রহণ করবেন। ২৬ জন নার্স এবং ২৪ জন চতুর্থশ্রেনী কর্মচারী সমন্বয়ে এ কর্মসূচিকে সাজানো হয়েছে।